Header Ads

                মা মধুর ডাক
                নূরমোহাম্মদ

পৃথিবীতে ডাকার মতো অনেক শব্দ আছে,
মা ডাকের মতো আর শব্দ নাহি আছে।
মনে আনন্দ লাগে ডাকি যখন মা,
মা এর মতো মধুর ডাক কোথাও পাবো না।
ম'তে হয় মসজিদ ম'তে হয় মা,
ম'তে হয় মুসলমান মক্কা মদিনা।
ম'তে হয় মাওলানা হয় মহাদেশ,
সেই "ম" মায়ের গুরুত্ব আছে বেশ।

মায়ের সেবা করে অনেকে হলেন নামিদামি,
মায়ের দোয়ায় ওলি হলেন বায়জিদ বোস্তামি।
মায়ের সেবা করে যে আল্লাহর বেহেস্ত পাবা সে।
মায়ের মনে তাইতো কেউ দুঃখ দিওনা,
মায়ের মতো দরদি আর কোথাও পাবে না।
Mothers day

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.